সাও পাওলোতে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাও পাওলোর সান রাফায়েল হোটেলে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সুদূর ব্রাজিলের সাও পাওলোতে সান রাফায়েল হোটেলে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। উক্ত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভাপতি দেশরত্ন শেখ হাসিনা (ভার্চুয়ালি) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সভায় সভাপতিত্ব করেন ব্রাজিল আওয়ামী লীগের সভাপতি লিটন আহমেদ ভূঁইয়া এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ওয়াহিদ মিয়া। বক্তারা বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও বাঙালির মুক্তির সংগ্রামে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।